ব্লক মার্কেটে লেনদেন ২৫ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৫ কোটি ২৪ লাখ ৭ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৯ নভেম্বর) কোম্পানিগুলোর মোট ৪৪ লাখ ৬৫ হাজার ৫৬৩টি শেয়ার ৬০ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৫ কোটি ২৪ লাখ ৭ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার ৭ কোটি ৬৪ লাখ ৭৫ হাজার টাকার, দ্বিতীয় স্থানে হয়েছে পূবালী ব্যাংকের ৬ কোটি ৩৩ লাখ শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে সোনারগাঁও টেক্সটাইলের ২ কোটি ৪৫ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর