সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ডিএসইতে সবোর্চ্চ শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ২৮ কোটি ৭০ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইভিন্স টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির ১৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৩ কোটি ৭৯ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শাইনপুকুর সিরামিক্স পিএলসি।
এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এনভয় টেক্সটাইলস্, ডরিন পাওয়ার জেনারেশন্স অ্যান্ড সিস্টেম, কর্নফুলি ইন্স্যুরেন্স, বারাকা পতেঙ্গা পাওয়ার, সায়হাম টেক্সটাইল মিলস্, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি এবং বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড।
