ব্লক মার্কেটে লেনদেন ৪৩ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪৩ কোটি ৭ লাখ ৯২ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (৯ নভেম্বর) কোম্পানিগুলোর মোট ৫১ লাখ ৩ হাজার ১৭৬টি শেয়ার ৬৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৩ কোটি ৭ লাখ ৯২ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার ১২ কোটি ৩ লাখ ১৫ হাজার টাকার, দ্বিতীয় স্থানে হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৭ কোটি ৪২ লাখ ৯৮ হাজার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে ফাইন ফুডসের ৫ কোটি ৭৪ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর