Site icon economistpost.com

দর বৃদ্ধির শীর্ষে আমান কটন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮টি কোম্পানির মধ্যে ১৮১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে আমান কটন ফাইবার্স পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১১ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি আমান কটন ফাইবার্স পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮০ শতাংশ।

এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বে লিজিং এন্ড ইনভেস্টমেন্ট, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ), এস.এস. স্টিল, লংকাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ফীড মিল লিমিটেড এবং সায়হাম টেক্সটাইল মিলস্‌ লিমিটেড।

Exit mobile version