সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা সিমেন্ট মিলস্ পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১১ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ মেঘনা সিমেন্ট মিলস্ পিএলসির শেয়ার দর ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রতনপুর স্টিল রি-রোলিং মিলস্ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সি অ্যান্ড এ টেক্সটাইলস্ সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- আইসিবি ইসলামিক ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল মিলস্, ব্যাংক এশিয়া ফার্স্ট পার্পিচ্যুয়াল বন্ড, সেনা ইন্স্যুরেন্স, কেডিএস এক্সেসরিস, আইবিবিএল মুদারাবা পার্পিচ্যুয়াল বন্ড এবং সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
