Site icon economistpost.com

ব্লক মার্কেটে লেনদেন ৫১ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৫১ কোটি ৬৬ লাখ ৫২ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১৬ নভেম্বর) কোম্পানিগুলোর মোট ১ কোটি ১৩ লাখ ৮ হাজার ৩৬ টি শেয়ার ৭৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫১ কোটি ৬৬ লাখ ৫২ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এনভয় টেক্সটাইলের ৮ কোটি ২ লাখ টাকার, দ্বিতীয় স্থানে মালেক স্পিনিংয়ের ৫ কোটি ৭৪ লাখ শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে আইপিডিসি ফাইন্যান্সের ৫ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Exit mobile version