Site icon economistpost.com

দর বৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যালস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৬৭টি কোম্পানির মধ্যে ২৪৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ওয়াটা কেমিক্যালস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি ওয়াটা কেমিক্যালস লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮১ শতাংশ।

এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ব্যাংক, নাভানা সিএনজি, অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি, সুরিদ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি), রিপাবলিক ইন্স্যুরেন্স পিএলসি এবং এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

Exit mobile version