লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৮ নভেম্বর) ডিএসইতে সবোর্চ্চ মালেক স্পিনিং মিলস্‌ পিএলসির ৩৮ কোটি ১৪ লাখ ০৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্রাইম ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২৪ কোটি ৬০ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৩ কোটি ২৬ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডরিন পাওয়ার জেনারেশন্‌স, শাইনপুকুর সিরামিক্স, সিটি ব্যাংক পিএলসি এবং বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর