Site icon economistpost.com

লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএসইতে সবোর্চ্চ মালেক স্পিনিং মিলস্‌ পিএলসির ৪০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২৩ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন।

এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-রানার অটোমোবাইলস, প্রাইম ব্যাংক, সোনারগাঁও টেক্সটাইল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ডরিন পাওয়ার জেনারেশন্‌স এন্ড সিস্টেম, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং ব্র্যাক ব্যাংক পিএলসি।

Exit mobile version