Site icon economistpost.com

সাপ্তাহিক দরপতনের শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৫ নভেম্বর-১৯ নভেম্বর) দরপতনের শীর্ষে অবস্থান করেছে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির দাম কমেছে ১২ দশমিক ৮৬ শতাংশ। সপ্তাহ শেষে প্রতিটি কোম্পানিটির দাম দাঁড়িয়েছে ১২ টাকা ২০ পয়সায়, আগের সপ্তাহে যা ছিল ১৪ টাকা।

বিদায়ী সপ্তাহে দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১১ দশমিক ৭৬ শতাংশ। অন্যদিকে তালিকায় তৃতীয় স্থানে থাকা জিএসপি ফাইন্যান্স কোম্পানির শেয়ার দর কমেছে ১১ দশমিক ৪৩ শতাংশ।

এ ছাড়া দরপতনের তালিকায় অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে হামিদ ফেব্রিকস, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, এসিআই ফর্মুলেশনস, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, ডেলটা স্পিনার্স, এসবিএসি ব্যাংক পিএলসি এবং ইয়াকিন পলিমার লিমিটেড।

Exit mobile version