Site icon economistpost.com

দর বৃদ্ধির শীর্ষে এপোলো ইস্পাত

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৭৫টি কোম্পানির মধ্যে ৫৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৫ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রিজেন্ট টেক্সটাইল মিলস্‌ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্ন ডাইংয়ের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৩৮ শতাংশ।

এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর- শাইনপুকুর সিরামিক্স, হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ, জেনেক্স ইনফোসিস, হামিদ ফেব্রিক্স, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড এবং এইচ আর টেক্সটাইল লিমিটেড।

Exit mobile version