Site icon economistpost.com

জানুয়ারিতে ৫.৭২ বিলিয়ন ডলারের রপ্তানির রেকর্ড বাংলাদেশের

রপ্তানি

আগের সকল রেকর্ড ভেঙ্গে জানুয়ারিতে বাংলাদেশ মোট রপ্তানি ৫.৭২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আগের অর্থবছরের একই সময়ের চেয়ে যা ১১ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে।

এর আগে এক মাসের সর্বোচ্চ রপ্তানি হয়েছিল ২০২২ সালের ডিসেম্বরে, তখন মোট রপ্তানির অঙ্ক ছিল ৫.৩৭ বিলিয়ন ডলার।

গত ২০২২-২৩ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে মোট রপ্তানি ৩২ দশমিক ৪৪ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছিল। চলতি অর্থবছরের একই সময়ে যা ৩৩ দশমিক ২৬ বিলিয়ন ডলারের হয়েছে। অর্থাৎ, রপ্তানিতে ২ দশমিক ৫২ শতাংশ প্রবৃদ্ধি অর্জত হয়েছে।

Exit mobile version