সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিএসইতে সবোর্চ্চ প্রাইম ব্যাংক পিএলসির ১৫ কোটি ৯৪ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ১৩ কোটি ২০ লাখ ৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে। আর ১০ কোটি ৭৭ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মতিন স্পিনিং মিলস পিএলসি।
এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বারাকা পাটঙ্গা পাওয়ার, সায়হাম টেক্সটাইল মিলস, সামিট অ্যালায়েন্স পোর্ট, শাহজীবাজার পাওয়ার, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পূবালী ব্যাংক পিএলসি এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
