সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৫টি কোম্পানির মধ্যে ২৫০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে জাহিন স্পিনিং পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি জাহিন স্পিনিং পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ০৯ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৭৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৬১ শতাংশ।
এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নুরানী ডাইং এন্ড সোয়েটার, আইবিবিএল মুদারাবা পার্পিচ্যুয়াল বন্ড, মনোস্পুল বাংলাদেশ, মাগুরা মাল্টিপ্লেক্স, সমতা লেদার কমপ্লেক্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স পিএলসি এবং শাইনপুকুর সিরামিক্স পিএলসি।
