লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্‌

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (১৬ নভেম্বর) ডিএসইতে সবোর্চ্চ মালেক স্পিনিং মিলস্‌ পিএলসির ৩৯ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এনভয় টেক্সটাইলস্‌ লিমিটেড। কোম্পানিটির ২৭ কোটি ২৪ লাখ ৯৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৬ কোটি ৪৭ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মতিন স্পিনিং, বারাকা পতেঙ্গা পাওয়ার, আই পি ডি সি ফাইন্যান্স, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, শাইনপুকুর সিরামিক্স পিএলসি এবং ব্র্যাক ব্যাংক পিএলসি।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর