লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (১৯ এপ্রিল) ডিএসইতে সবোর্চ্চ সিটি ব্যাংক পিএলসির ৩৬ কোটি ৩১ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। কোম্পানিটির ২২ কোটি ২৫ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- রানার অটোমোবাইলস পিএলসি, একমি পেস্টিসাইড লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, গোল্ডেন সন, টেকনো ড্রাগ লিমিটেড, ইস্টার্ন ব্যাংক পিএলসি ও মীর আক্তার হোসেন লিমিটেড।

এমএন

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর