সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিএসইতে সর্বোচ্চ প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের শেয়ার ১০ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরবৃদ্ধির শীর্ষে অবস্থান করেছে।
দরবৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৯ দশমিক ৯৫ শতাংশ বেড়েছে। আর তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯০ শতাংশ।
এছাড়াও ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফিনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স, এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড, প্রভাতী ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফাস্ট মিউচুয়াল ফান্ড, সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড এবং এআইবিএল ফাস্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড।
