দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৩ মে) ডিএসইতে সর্বোচ্চ ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর ২ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৫২ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার দর ৯ দশমিক ৫২ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৯.০৯ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৮.১১ শতাশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.২৫ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৬.০৬ শতাংশ, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৬.০৬ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৬.০৬ শতাংশ ও এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫.৭১ শতাংশ শেয়ার দর কমেছে।

এমএন

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর