সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি কোম্পানির মধ্যে ১৯৯টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (১৪ মে) ডিএসইতে সর্বোচ্চ ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৪ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দর বেড়েছে ৯ দশমিক ৯২ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এম.এল. ডাইংয়ের ৯.৮৯ শতাংশ, শাইনপুকুর সিরামিক্সের ৯.৮১ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৯.৭৯ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৯.৭৩ শতাংশ, আমান ফীডের ৮.০০ শতাংশ, ফার্মা এইডসের ৭.৪৮ শতাংশ এবং ইভেন্স টেক্সটাইলের ৭.৪০ শতাংশ দর বেড়েছে।
এমএন
