দরপতনের শীর্ষে দেশ গার্মেন্টস

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে দেশ গার্মেন্টস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২৫ অক্টোবর) ডিএসইতে সর্বোচ্চ দেশ গার্মেন্টস লিমিটেডের শেয়ার দর ১১ টাকা ৩০ পয়সা বা ৮ দশমিক ৯৩ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মেট্রো স্পিনিং লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৯৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসির শেয়ার দর ৭ দশমিক ৭৭ শতাংশ কমেছে।

এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- শেফার্ড ইন্ডাস্ট্রিজ, উসমানিয়া গ্লাস শিট, সায়হাম টেক্সটাইল মিলস, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক, আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড এবং কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর