লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২০ মে) ডিএসইতে সবোর্চ্চ ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির ৪২ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড। কোম্পানিটির ২৮ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৫ কোটি ৪০ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে টেকনো ড্রাগ লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- মীর আক্তার হোসেন, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, প্রভাতী ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি ও বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

এমএন

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর