দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

ঈদুল আজহার আগে শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি কোম্পানির মধ্যে ১৬১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (২৪ মে) ডিএসইতে সর্বোচ্চ নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ড্যাফোডিল কম্পিউটারস পিএলসির দর বেড়েছে ৮ দশমিক ৬৬ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ইনভেস্টমেন্ট কর্পোরেশন, লিগাসি ফুটওয়ার, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, বিবিএস ক্যাবলস, ইনফরমেশন টেকনোলজি, বাংলাদেশ ল্যাম্পস পিএলসি এবং ইসলামী ইন্সুরেন্স বাংলাদেশ লিমিটেডের শেয়ার দর বেড়েছে।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর