দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ২৩০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (১ জুন) ডিএসইতে সর্বোচ্চ সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৯ পয়সা বা ৯ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা জনতা ইন্স্যুরেন্স পিএলসির দর বেড়েছে ৯ দশমিক ০৪ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- হাইডেলবার্গ মেটারিয়ালসের ৮.৭১ শতাংশ, লিগ্যাসী ফুডওয়ারের ৮.২৫ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৭.৬৯ শতাংশ, দেশ গার্মেন্টসের ৭.৪৭ শতাংশ, নাভানা ফার্মার ৬.৯৫ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৬.৮০ শতাংশ এবং এমএল ডাইংয়ের ৬.১৯ শতাংশ দর বেড়েছে।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর