সূচকের উত্থানে লেনদেন ১ হাজার ৩৫৮ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৬টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (১৪ জুন) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০৪ দশমিক ৯৫ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৬২৫ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৪ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১১২৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৪৭ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে ২১১৯ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ১ হাজার ৩৫৮ কোটি ৪৭ লক্ষ ১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ২৩৮ কোটি ৬৬ লক্ষ ৮১ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৪৬টি কোম্পানির, বিপরীতে ৯৬টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর