সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৭ জুন) ডিএসইতে সর্বোচ্চ বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৫ টাকা ৮ পয়সা বা ৯ দশমিক ৯ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রিজেন্ট টেক্সটাইল মিলস্ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর দশমিক ৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর ৮ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফারইস্ট ফাইন্যান্সের ৭.১৪ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৭.১৪ শতাশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭.১৪ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ৬.৫১ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৬.৪৩ শতাংশ, শ্যামপুর সুগার মিলসের ৬.৩৩ শতাংশ এবং এপেক্স স্পিনিংয়ের ৬.২১ শতাংশ শেয়ার দর কমেছে।
