সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৫ জুন) ডিএসইতে সর্বোচ্চ বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৩ টাকা ১ পয়সা বা ৯ দশমিক ৮৪ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর দশমিক ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিং এন্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ার দর ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এফএএস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট,আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ফ্যামিলিটেক্স (বিডি), প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২.৩৬ শতাংশ জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) পিএলসির শেয়ার দর কমেছে।
