লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ডিএসইতে সবোর্চ্চ প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের ৩০ কোটি ৯৭ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২৭ কোটি ৬ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২২ কোটি ১৬ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসি।

এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইপিডিসি ফাইন্যান্স, সায়হাম টেক্সটাইল মিলস, ব্র্যাক ব্যাংক, শার্প ইন্ডাস্ট্রিজ, নিটল ইন্স্যুরেন্স, ইভিন্স টেক্সটাইলস লিমিটেড এবং এনভয় টেক্সটাইলস লিমিটেড।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর