দর পতনের শীর্ষে পিপলস লিজিং

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৬ অক্টোবর) কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৮ শতাংশকমেছে। কোম্পানিটি ৭৬ বারে ৭ লাখ ২৭ হাজার ৫৫১ টি শেয়ার লেনদেন করে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৬৯ বারে ৩ লাখ ৭০ হাজার ৪৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩০ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৫ বারে ২২ হাজার ১০৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭০ হাজার টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ৫.৫১ শতাংশ, মালেক স্পিনিং মিলসের ৫.৪৯ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ৫.৪১ শতাংশ, ফার ইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ৫.৩৬ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের ৪.৯২ শতাংশ, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ৪.৮৮ শতাংশ ও সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারিয়ের ৪.৭৭ শতাংশ দর কমেছে।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর