লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (২৮ অক্টোবর) ডিএসইতে সবোর্চ্চ সিটি ব্যাংক পিএলসির ১৫ কোটি ৮৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড। কোম্পানিটির ১৫ কোটি ৩০ লাখ ৫৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৫ কোটি ৫ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইভিন্স টেক্সটাইলস, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক, মতিন স্পিনিং মিলস, সায়হাম টেক্সটাইল মিলস, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড এবং সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর