দর বৃদ্ধির শীর্ষে মতিন স্পিনিং মিলস

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৫১টি কোম্পানির মধ্যে ১২৬টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে মতিন স্পিনিং মিলস পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি মতিন স্পিনিং মিলস পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিং মিলস্‌ পিএলসির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ।

এছাড়াও ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তিতাস গ্যাস ট্রান্সমিশন, ওয়াটা কেমিক্যালস, জিল বাংলা সুগার মিলস্‌, হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি), আমরা টেকনোলজিস, এএফসি এগ্রো বায়োটেক এবং আল-হাজ্ব টেক্সটাইল মিলস্‌ লিমিটেড।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর