লেনদেনের শীর্ষে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএসইতে সবোর্চ্চ বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানির ৪৮ কোটি ৫৫ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল একমি পেস্টিসাইড লিমিটেড। কোম্পানিটির ৩৭ কোটি ৭০ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৩ কোটি ৪১ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি।

এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আই পি ডি সি ফাইন্যান্স, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, সায়হাম টেক্সটাইল মিলস্‌, শাইনপুকুর সিরামিক্স, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর