সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৪ অক্টোবর) ডিএসইতে সর্বোচ্চ নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেডের শেয়ার দর ৭ দশমিক ১৪ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ার দর ৪ দশমিক ৯০ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.৬৫ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৪.৫৫ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪.৪৪ শতাংশ, ফ্যামিলিটেক্সের ৪.৩৫ শতাংশ, ন্যাশনাল ফীড মিলের ৩.৮৫ শতাংশ, সি এন্ড এ টেক্সটাইলসের ৩.৭০ শতাংশ এবং আইসিবি ইসলামিক ব্যাংকের ৩.৭০ শতাংশ দর কমেছে।
