সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৯ কোটি ৪২ লাখ ০৭ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (২৬ অক্টোবর) কোম্পানিগুলোর মোট ৫৬ লাখ ৭২ হাজার ৮১টি শেয়ার ৪৩ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৯ কোটি ৪২ লাখ ০৭ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ১১ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে পূবালী ব্যাংকের ৪ কোটি ২ লাখ শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে সায়হাম টেক্সটাইল মিলসের ৩ কোটি ৮২ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
