ব্লক মার্কেটে লেনদেন ২৩ কোটি টাকার

সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৩ কোটি ৭৫ লাখ ৫১ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কোম্পানিগুলোর মোট ৩৮ লাখ ৩ হাজার ১২৬ টি শেয়ার ৬৫ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৩ কোটি ৭৫ লাখ ৫১ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি স্কয়ার ফার্মার ৬ কোটি ৭৩ লাখ ১৬ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ব্র্যাক ব্যাংকের ৪ কোটি ৮৯ লাখ ৭৪ হাজার টাকার ও তৃতীয় স্থানে সোনারগাঁও টেক্সটাইলের ৪ কোটি ২ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর