সাপ্তাহিক দর পতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

বিদায়ী সপ্তাহে (২৭’সেপ্টেম্বর-১’অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে ফান্ডটির দর কমেছে ১১ দশমিক ৫৮ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ৩১.৩০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সি অ্যান্ড এ টেক্সটাইলের শেয়ার দর কমেছে ৯ দশমিক ০৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩.০০ টাকা। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা বিআইএফসির শেয়ার দর কমেছে ৮ দশমিক ৩৩ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩.৩০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিডি থাই ফুডের ৮.১৩ শতাংশ, এএফসি অ্যাগ্রোর ৮.০৬ শতাংশ, বিবিএসের ৮.০৬ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ৭.৬৯ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৭.৫৫ শতাংশ, জিল বাংলার ৭.৩৩ শতাংশ ও এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭.২৫ শতাংশ শেয়ার দর কমেছে।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর