সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ইভিন্স টেক্সটাইলস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) ডিএসইতে সবোর্চ্চ ইভিন্স টেক্সটাইলস লিমিটেডের ৩৮ কোটি ৪৫ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি। কোম্পানিটির ৩০ কোটি ১৬ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২০ কোটি ৬ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
এছাড়াও লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সায়হাম টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ, মতিন স্পিনিং মিলস, এপেক্স ফুডস, আইপিডিসি ফাইন্যান্স এবং মালেক স্পিনিং মিলস পিএলসি।
