সাপ্তাহিক লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

দেশের প্রধান পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে (১৫ নভেম্বর–১৯ নভেম্বর) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস পিএলসি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে মালেক স্পিনিং মিলস পিএলসির ২৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ২৯ শতাংশ ছিল কোম্পানিটির দখলে।

বিদায়ী সপ্তাহে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অন্যদিকে তালিকার তৃতীয় স্থানে থাকা বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ২২ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ ছাড়া সপ্তাহজুড়ে ডিএসইর লেনদেনের শীর্ষ দশের তালিকায় রয়েছে এনভয় টেক্সটাইলস, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ডরিন পাওয়ার, প্রাইম ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ এবং রানার অটোমোবাইলস।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর