ব্লক মার্কেটে লেনদেন ৪৯ কোটি টাকার

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৩ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪৯ কোটি ৩৩ লাখ ৩৮ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৪৫ লাখ ১৫ হাজার ০৪৩টি শেয়ার ৮৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৯ কোটি ৩৩ লাখ ৩৮ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সায়হাম টেক্সটাইলের ১৪ কোটি ১৯ লাখ ৬২ হাজার টাকার, দ্বিতীয় স্থানে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ৬ কোটি ৩২ লাখ টাকার ও তৃতীয় স্থানে সানলাইফ ইন্সুরেন্স কোম্পানির ৫ কোটি ৯০ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শেয়ার করুন:-

বিজ্ঞাপন

সম্পর্কিত খবর